ভরা বাদলের মাঝখানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিন আকাশ ছিল কাঠফাটা রোদে তাতানো। মেঘের গর্জন নেই। বিজলির ঝলকানি নেই। বর্ষাকে ঠিক যেন চেনা যাচ্ছে না। তাতে কী? গতকাল বর্ষা নেমেছিল খুদে আঁকিয়েদের তুলিতে। বর্ষার উপস্থিতি ছিল বরেণ্য শিল্পীদের আঁকা পোশাক চিত্রে। এসব নিয়ে নিত্যউপহার গতকাল আয়োজন করেছে বিশেষ প্রদর্শনী, সংগীত পরিবেশনা ও শিশুদের ফ্যাশন শো।বৃহস্পতিবার বিকেলে নিত্যউপহার পান্থপথের কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।প্রদর্শনীতে শিশুদের আঁকা ছবির পাশাপাশি রয়েছে কাইয়ুম চৌধুরী, চন্দ্রশেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরাসহ বিভিন্ন বিশিষ্ট শিল্পীর বর্ষার ছবি আঁকা পোশাক। প্রদর্শনী চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানে বর্ষার গান গেয়ে শোনান আরজ আলী বয়াতি ও স্বপ্নীল সজীব। ছিল ছোটদের অংশগ্রহণে বিশেষ ফ্যাশন শো।