ভাই! খুব টেনশনে আছি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজঘরে বসে আড্ডায় মজেছেন শহিদুল আলম সাচ্চু, শিরীন বকুল, মুকিত জাকারিয়া, স্বাগতা ও তুষ্টি। আড্ডার বিষয়বস্তু হিন্দি সিরিয়ালে নায়িকাদের ব্যবহূত গয়নার ওজন।

স্বাগতা তখন বলেই বসলেন, ‘ভালোই তো। তাদের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কত ভালো। সবকিছু তারা নিজেরাই সরবরাহ করে। শিল্পীদের কিছু কিনতে হয় না।’
শিরীন বকুল: দুঃখ করিস না! আমাদের এখানেও একদিন হবে।
এরই মধ্যে শোনা যাচ্ছে মাজনুন মিজানের কণ্ঠ। গান গাইতে গাইতে আসছেন সাজঘরের দিকে, ‘দেখে হিন্দি সিরিয়াল/ আমাদের বউরা টালমাটাল। দেশি চ্যানেল দেখতে গেলেই/ এখন শুনি বউয়ের গালাগাল/ হাম্বা হাম্বা হাম্বা...’।
সাচ্চু: কিরে মিজান! এখনো হাম্বা হাম্বা করছিস?
মাজনুন: আর বইলেন না ভাই। খুব টেনশনে আছি। শেষ পর্যন্ত কপালে এই হাম্বা...হাম্বা...?
সবার মুখের হাসি কি আর তখন বাধ মানে!