ভাইস-ক্রেগ সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাচেল ভাইস ও ড্যানিয়েল ক্রেগ
র‌্যাচেল ভাইস ও ড্যানিয়েল ক্রেগ

মনে হয় দুজনে যেন গোপন প্রণয়ে জড়িয়ে আছেন। পৃথিবীর কাছে তাই এত লুকোচুরি। র‌্যাচেল ভাইস আর ড্যানিয়েল ক্রেগ বিয়েটা সেই কবে সেরে ফেললেও দুজনকে একসঙ্গে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। দুজনে মিলে জুটি বেঁধে খুব বেশি ছবিতে কাজও করেননি। ভাইস জানান, ক্রেগের সঙ্গে কাজ করাটা উপভোগই করেন তিনি। কিন্তু দুজনের জুটি বাঁধাটা তো আর তাঁদের হাতে নেই। সেটা নির্ভর করে প্রযোজক-পরিচালকের ওপর।
পর্দায় সেভাবে না হলেও একটি দাতব্য সংস্থায় কিন্তু জুটি বেঁধেই কাজ করছেন এই দম্পতি। ‘দি অপরচুনিটি নেটওয়ার্ক’ নামে সেই সংস্থাটি অবহেলিত দুস্থ কিশোরদের জন্য কাজ করে। আইএএনএস।