ভাইসের সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ডকে বিয়ে করলে কী করতে হবে? উত্তরটা সবচেয়ে ভালো জানেন র্যা চেল ভাইস। কেননা, দুই বছর হয়ে গেল এই অস্কারজয়ী অভিনেত্রী ঘর করছেন ড্যানিয়েল ক্রেগের সঙ্গে। আর তাই নিজেই একটি সূত্র আবিষ্কার করেছেন—জেমস বন্ড, মানে ক্রেগের সঙ্গে আর যা-ই হোক, ছবি নিয়ে আলাপ করা যাবে না। ভাইস বলেন, ‘আমি আমার কাজ সম্পর্কে কিছু বলি না। সেও বলে না। বিষয়টি খুবই গোপন। দুজন অভিনয়শিল্পী এক হয়ে ছবি নিয়ে গল্প করছেন—এর থেকে বাজে ব্যাপার আর নেই।’ এএনআই।