ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শতাধিক প্রশিক্ষণার্থী নিয়ে পঞ্চগীতিকবির ভাওয়াইয়া গানের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ হয় গতকাল। কর্মশালার সমাপনী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. শাওকাত ফারুক। সব অতিথির আলোচনা শেষে প্রধান অতিথি ১০৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন।