ভাওয়াইয়া গানের অ্যালবাম ‘কবর দেখিয়া যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাওয়াইয়া গানের সুরে সুরে রয়েছে বিচ্ছেদের টান আর গ্রামের আবহ। সেই ভাওয়াইয়ার ১২টি মৌলিক গান নিয়ে শিল্পী সফিউল আলম প্রকাশ করেছেন নিজের প্রথম একক অ্যালবাম কবর দেখিয়া যান।প্রেম, বিচ্ছেদ, গ্রামবাংলা—সবকিছুকেই তিনি এক মোড়কে উপস্থাপন করেছেন শ্রোতাদের কাছে। গতকাল মঙ্গলবার সকালে উন্মোচিত হলো অ্যালবামের মোড়ক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে মোড়ক উন্মোচন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী প্রমুখ।মোড়ক উন্মোচনকালে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের উঁচু-নিচু, এবড়োখেবড়ো মেঠোপথের ভাঁজে ভাঁজে রয়েছে ভাওয়াইয়ার সুর। কৃষক, শ্রমিক কিংবা গাড়িয়ালের যাত্রাপথে ভেসে আসে ওই সুর। শিল্পী সফিউল আলম বেড়ে উঠেছেন ওই মেঠোপথ ধরে। তাই তো ভাওয়াইয়ার সুর তাঁর সহজাত। অত্যন্ত দরদমাখা কণ্ঠে তিনি এই সুর তুলে এনেছেন নাগরিক সমাজে।কবর দেখিয়া যান অ্যালবামের ১১টি গানের কথা ও সুর করেছেন শিল্পীর ওস্তাদ নূরুল ইসলাম। অ্যালবামের গানগুলো হলো: ‘আরে ও নিদয়ার বন্ধুধন’, ‘ও তুই ধীরে ডাঙ্গাও তোর ঢাক’, ‘ও নিদয়ার মানুষ রে’, ‘নিয়া যা ভাসেয়া শ্যাওলারে’, ‘কাঁয় বোঝে কার জ্বালা’, ‘ক্যানে বা ফুটিলুরে শিমূলার ফুল’, ‘বন্ধু তোমার কিবা হইছে রে’, ‘ক্যানে গেছিনু বৈদ্যাশোতে চান্দের বাজার থুইয়া’, ‘কি কইছলেন কি কইরলেন বন্ধুধন’ ইত্যাদি।শিল্পীর নিজের গ্রন্থনা ও পরিকল্পনায় এই অ্যালবামের ১২টি গানের নয়টি গানের সংগীত পরিচালনা করেছেন আহসান হাবিব এবং তিনটি গানের সংগীত পরিচালনা করেছেন মনিরুজ্জামান। গতকাল প্রকাশনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাসকুর-এ-সাত্তার। অ্যালবামটি প্রকাশ করেছে ভায়োলিন মিডিয়া।কবিতায় সারাবেলাসোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে ‘কবিতায় সারাবেলা’ শিরোনামে দিনব্যাপী কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে কণ্ঠশীলন। অনুষ্ঠানে কণ্ঠশীলনের প্রায় ষাটজন আবৃত্তিকার বিভিন্ন কবির শতাধিক কবিতা আবৃত্তি করেন। প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত, গোলাম সারোয়ার, এনায়েত কাজল ও জহিরুল হক খান আবৃত্তি এবং আবৃত্তি নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আবৃত্তির মান এবং কারিগরি বিষয়ে আরও সমৃদ্ধ হওয়ার জন্য এই আয়োজন করা হয়।কুমিল্লায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণনিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মিডিয়াব্যক্তিত্ব মিশুক মুনীর স্মরণে গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি সংসদ কুমিল্লার উদ্যোগে ওই স্মরণসভা হয়। বিকেলে নগরের টাউন হল মিলনায়তনে সংসদের সভাপতি কাজী মাহাতাব সুমনের সভাপতিত্বে ওই স্মরণসভায় বক্তারা গুণী এবং সৃজনশীল দুই বিশিষ্টজনের অসময়ে চলে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তাঁরা স্বশিক্ষিত ও শিক্ষিত চালকদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান। এতে কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মণিপুরি ভাষায় ‘খ্যাতির বিড়ম্বনা’কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গত রোববার রাতে মণিপুরি ললিতকলা একাডেমিতে মণিপুরি ভাষায় রূপান্তরিত খ্যাতির বিড়ম্বনা নাটকের মঞ্চায়ন করে মণিপুরি থিয়েটার। জন্মাষ্টমী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মণিপুরি থিয়েটারের প্রযোজনায়, শুভাশিস সিনহা সমীরের ভাষান্তর ও নির্দেশনায় এ নাটকে ১০ জন শিল্পী অভিনয় করেন। খ্যাতির বিড়ম্বনা নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন সুনীল সিংহ। অন্যান্য চরিত্রে অভিনয় করেন স্মৃতি সিনহা, উজ্জ্বল সিংহ, সুনন্দা সিনহা, পাপড়ি সিনহা, বীথি সিনহা, লক্ষ্মণ সিংহ, অনিমেষ, সমরজিৎ ও কলিম।