ভাগনের তরে মামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকালো বিয়ে, থাইল্যান্ডের বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে মধুচন্দ্রিমা শেষে ইমরান-অবন্তিকা দম্পতি এখন বিবাহোত্তর সংবর্ধনার অপেক্ষায় আছেন। ৫ ফেব্রুয়ারি বান্দ্রার একটি হোটেলে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক ইমরানের মামা-মামি আমির খান ও কিরণ রাও। অনুষ্ঠানে বলিউডের নামীদামি তারকা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ব্যবসা, রাজনীতি ও খেলাধুলা জগতের বাঘা বাঘা ব্যক্তিত্বদের। অতিথির তালিকায় শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চনের নাম যেমন আছে, তেমনি আছে ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ আম্বানির পরিবারের সদস্যদের নামও। রয়েছেন শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটাররা। ওয়েবসাইট।