ভাগ্নের পাশে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির প্রচারণার কাজে ইমরান এখন লন্ডনে। তাই মুম্বাইয়ে ছবির প্রচারণার দায়িত্বটা নিতে হলো মামা আমির খানকেই। এর আগে অবশ্য আমির ভাগ্নে ইমরানের ‘জানে তু ইয়া জানে না’ ছবির প্রচারের দায়িত্বও নিয়েছিলেন। তাই চলতি সপ্তাহ থেকে ভাগ্নের জন্য উঠেপড়ে লেগেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। ইমরানের ধারণা, ছবির প্রচারণার কৌশল মামা আমির খানের চেয়ে অন্য কেউ খুব ভালো একটা জানেন না। তাই ‘ব্রেক কি বাদ’ ছবির যাবতীয় প্রচারণার দায়িত্ব মামার ওপর ছেড়ে দিয়েছেন।খুব শিগগির ইমরান শুটিং শুরু করবেন তার পছন্দের অভিনেতা কারিনা কাপুরের সঙ্গে ছবি ‘শর্ট টার্ম শাদি’র। ২৬ নভেম্বর মুক্তি পাবে ‘ব্রেক কি বাদ’।