এত বড় সুবর্ণ সুযোগ কি কেউ হাতছাড়া করতে চাইবেন? অবশ্যই না। প্রিয় পাঠক, এবার মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এ প্রিয় তারকাকে ভোট দিয়ে আপনিও জিতে নিতে পারেন মেরিলের সৌজন্যে একটি সুদৃশ্য গাড়ি। আজ থেকে সবাই জেনে যাচ্ছেন, কোন তারকারা আছেন চূড়ান্ত মনোনয়নে। প্রতিটি বিভাগে এবারই প্রথম পাঁচজন করে মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্য থেকেই পাঠকের ভোটে নির্ধারণ হবে তারকাদের বিজয়-ভাগ্য। দেরি না করে এখনই কুপন ও এসএমএসের মাধ্যমে প্রিয় তারকার পাশে দাঁড়ান। হয়তো আপনার একটি ভোটই নির্ধারণ করবে প্রিয় তারকার শ্রেষ্ঠত্ব কিংবা চূড়ান্ত মনোনয়নে শামিল হওয়ার সুযোগ। আর পাঠক, ভোটারদের মধ্যে লটারির মাধ্যমে একজনের জন্য থাকছে গাড়ি। কে জানে, হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে এবারের গাড়িটি। সুতরাং আর দেরি কেন? ঝটপট বসে যান, কাগজ-কলম, কাঁচি নিয়ে।আজ আনন্দ এর পেছনের পাতায় ছাপা হয়েছে চূড়ান্ত পর্বের কুপন। সেই কুপন পূরণ করে চটজলদি পাঠিয়ে দিন প্রথম আলোর কার্যালয়ে।