ভাঙনের পথে মাহিমার সংসার!
শিল্পা শেঠীর পারিবারিক জীবনে ঝামেলার গুজব কাটতে না কাটতেই বলিউডে নতুন করে আলোচনায় এসেছেন আরেক অভিনেত্রী মাহিমা চৌধুরী। জানা গেছে, মাহিমা ও ববি মুখার্জির দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে তাঁরা দুজনই আলাদা বাসায় থাকছেন। মাহিমা থাকছেন তাঁর বাবার লোখান্ডওয়ালার বাসায় আর ববি থাকছেন বান্দ্রার বাড়িতে। সূত্র মতে জানা গেছে, গত কয়েক মাস মাহিমা ও ববির মধ্যে ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হচ্ছিল। এটা আস্তে আস্তে চরম আকার ধারণ করে। কোনো অবস্থাতেই তাঁরা সমঝোতায় আসতে পারেননি। এতে দুজনের কাজেও বেশ ব্যাঘাত হচ্ছিল। অনেকটা বাধ্য হয়েই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।ওই সূত্রে আরও জানা গেছে, দুই বছর আগে ববি মুখার্জির সাবেক স্ত্রীর ব্যাপারে মাহিমার সংসারে ভাঙনের খবর শোনা গিয়েছিল। সে যাত্রায় সংসার রক্ষা করা গেলেও এবার দুজন আবারও সমঝোতায় আসবেন কি না, সেটা সময়ই বলে দেবে। উল্লেখ্য, পারিবারিক পরিচয়ের সূত্রে মাহিমা চৌধুরী ও ববি মুখার্জি ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিয়ানা নামের তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দার্জিলিংয়ের মেয়ে মাহিমা চৌধুরী বলিউডে নাম লেখান পরদেশ ছবিতে অভিনয়ের মাধ্যমে। ওয়েবসাইট