ভাড়া করা বিমানে দুই দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া করা বিমানে টানা দুই দিন কাজ করেছেন নায়ক এম এ জলিল অনন্ত। তবে তা কোনো চলচ্চিত্রের জন্য নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফটোশুটে তিনি অংশ নিয়েছেন। অনন্তর এই ফটোশুট হয়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে।
অনন্ত বলেন, ‘আমি যা করেছি, সবকিছুর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এই কাজটিও তেমনই হয়েছে। এবারই প্রথম ফটোশুটে অংশ নিয়েছি। তাই বেশ আয়োজন করে কাজটি করা হয়েছে।’
অনন্ত জানান, তাঁর এই ছবিগুলো নিয়ে সামনে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। ওই প্রদর্শনীতে দেশের আরও কয়েকজন জনপ্রিয় তারকার ছবি থাকবে।
এদিকে অনন্ত এখন তাঁর পরবর্তী ছবি নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। তাঁর এবারের ছবি দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক। ছবিতে অভিনয় করবেন অনন্ত ও বর্ষা। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা করবেন অনন্ত।