ভাব জমাচ্ছেন প্রিয়াঙ্কা-কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুরের মধ্যে শীতল সম্পর্কের কথা সবারই জানা। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন চিত্রই দেখা যাচ্ছে। এই দুই তারকার হাবভাবে মনে হচ্ছে, পুরোনো সব বিবাদ ভুলে শান্তিচুক্তি করতে যাচ্ছেন তাঁরা।মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর। ছবির জটিল চরিত্রটিকে ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি হঠাত্ করে ছবিটির সেটে হাজির হয়ে সবাইকে যারপরনাই বিস্মিত করে দেন প্রিয়াঙ্কা। সেখানে কারিনা এবং তিনি বেশ সহজ-স্বাভাবিক ভঙ্গিতেই মিশেছেন। তাঁদের দহরম-মহরম দেখে সেখানে উপস্থিত অনেকে মন্তব্য করেছেন, কারিনাকে উত্সাহ দিতেই প্রিয়াঙ্কার এই ‘হিরোইন’ সফর। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।সফর শেষে এক টুইটার বার্তায় সেই অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগাভাগিও করেছেন প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘মাধুর ভান্ডারকারের হিরোইন ছবির সেট থেকে ঘুরে এলাম। সেখানে কারিনার সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছি। সব মিলিয়ে দারুণ লেগেছে।’