প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ওপর খুব একটা আস্থা ছিল না জেনিফার লরেন্সের। তাই তো অভিনয়ে আসার আগে একটা ব্যাকআপ প্ল্যান ঠিক করে রেখেছিলেন। তাঁর ধারণা ছিল হলিউডে খুব একটা সুবিধা করতে পারবেন না। নিজেকে অভিনয়ে যাচাই করার জন্য পাঁচ বছর সময় নিয়েছিলেন। লরেন্সের পরিকল্পনা ছিল, এই পাঁচ বছরে হলিউডে খুব একটা সুবিধা করতে না পারলে মানে মানে কেটে পড়বেন। এরপর কোনো এক নার্সিং স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে মানবসেবায় নিয়োজিত করবেন নিজেকে। কিন্তু তা আর হলো কই? এক্স-ম্যান, হাঙ্গার গেমস, আমেরিকান হ্যাসল আর সিলভার লাইনিংস প্লেবুক-এর বদৌলতে অস্কার জেতা। এসবের পর কি আর ছাড়া যায় লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ!