ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার থেকে জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র উত্সব। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই উত্সব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষপূর্তি এবং খ্যাতিমান ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া উপলক্ষে এই উত্সবের আয়োজন করা হচ্ছে। উত্সব উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মুজাফফর আলী, অভিনেতা ফারুক শেখ ও ক্যাথরিন মাসুদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। জনপ্রিয় চলচ্চিত্র উমরাও জান-এর পরিচালক মুজাফফর আলী বলেন, চলচ্চিত্রের কোনো সীমানা নেই। ভালো চলচ্চিত্রের কাজই হলো সীমানা অতিক্রম করা। ক্যাথরিন মাসুদ এই উত্সব আয়োজনকে দুই দেশের সংস্কৃতির উন্নয়নে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ভারত ও বাংলাদেশের মোট ২৩টি চলচ্চিত্র দেখানো হবে এই উত্সবে।