ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যৌথভাবে ছবি নির্মাণের সিদ্ধান্তে একমত হলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ভারতের তথ্যমন্ত্রী মনীষ তিওয়ারি।সম্প্রতি ভারত সফরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণের বিষয়ে মনীষ তিওয়ারির সঙ্গে আলোচনার টেবিলে বসেন হাসানুল হক ইনু। বিস্তারিত আলোচনার পর যত দ্রুত সম্ভব ছবি তৈরির এ প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন তাঁরা।ছবিটিতে মুক্তিযুদ্ধের চিত্র বড় পরিসরে ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি এই ছবির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানও তুলে ধরা হবে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।সূত্রটি আরও জানিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় যেসব ভারতীয় সৈনিক তাঁদের জীবন উত্সর্গ করেছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা চাওয়া হয়েছে।