ভারত মাতাতে আসছেন কার্লোস সানতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ভারত মাতাতে আসছেন ‘গিটারের জাদুকর’ রক ঘরানার প্রখ্যাত সংগীতশিল্পী কার্লোস সানতানা। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য রকসংগীত উত্সবে অংশ নেবেন ৬৫ বছর বয়সী মেক্সিকান এ সংগীতশিল্পী। উত্সবে ‘ব্ল্যাক ম্যাজিক ওম্যান’, ‘স্মুথ’, ‘এভিল ওয়েজ’, ‘ইনটু দ্য নাইট’, ‘ওয়ে কোমো ভা’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’, ‘মারিয়া মারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করবেন কার্লোস সানতানা।গায়ক ও গীতিকার কার্লোস সানতানার প্রথম পরিচয় গিটারবাদক হিসেবেই। বেহালা বাজানোতেও পারদর্শী গুণী এ শিল্পী। লাতিন রক, পপ, ব্লুজ রক, জ্যাজ ফিউশনসহ নানা ধাঁচের সংগীতে সফল পদচারণ রয়েছে কার্লোস সানতানার। ১৯৬৭ সালে নিজের নামে সানতানা ব্যান্ড গঠন করেন তিনি।এখন পর্যন্ত দশ-দশটি গ্র্যামিসহ অসংখ্য পুরস্কার জিতে নিয়েছেন কার্লোস সানতানা। ১৯৯৯ সালে প্রকাশিত হয় সানতানা ব্যান্ডের অ্যালবাম ‘সুপার ন্যাচারাল’। সে বছর গ্র্যামি পুরস্কার অনুষ্ঠান থেকে অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ারসহ নয়টি বিভাগে পুরস্কার জিতে নেয় অ্যালবামটি। একটিমাত্র অ্যালবামের জন্য এতগুলো বিভাগে পুরস্কৃত হয়ে রেকর্ড গড়ে সানতানা।