ভারত মাতাল 'মাত্ব্রিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় প্রদ​ির্শত হয়েছে মাত্‌​িব্রং
কলকাতায় প্রদ​ির্শত হয়েছে মাত্‌​িব্রং

ভারত মাতিয়ে এল বাংলাদেশের নাটক মাত্ব্রিং। সাধনা আহমেদের লেখা ও যশোর বিবর্তন প্রযোজিত নাটকটি গেল জানুয়ারির ২৭ থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে তিনটি প্রদর্শনী করে। ইউসুফ হাসান অর্ক নির্দেশিত প্রয়োজনাটি বাংলাদেশের মতো কলকাতাতেও সাড়া ফেলেছে বলে জানা গেছে।
মাত্‌িব্রংয়ের গল্প মান্দি জনগোষ্ঠীর প্রেম, বঞ্চনা, লাঞ্ছনা ও জীবনযাপনকে ঘিরে আবর্তিত হয়েছে। বর্ণনাত্মক রীতির প্রযোজনাটি নিয়ে গত ২৭ জানুয়ারি ভারতে যায় বিবর্তন। ওই দিন অশোকনগরে হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ‘এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক উত্সব’-এ মঞ্চস্থ হয় নাটকটি। নাটক শেষে বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খানের হাতে ক্রেস্ট প্রদান করেন হেমাঙ্গের সভাপতি তাপস ব্যানার্জি।
পরদিন নবদ্বীপের রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে আবার প্রদর্শিত হয় মাত্‌িব্রং। নাট্যসংগঠন ‘উত্তর প্রবেশ’-এর আয়োজনে ‘বাংলা নাট্যোত্সব’-এ প্রযোজনাটি মঞ্চস্থ হওয়ার পর তা দর্শকের মানসপটে আলোড়ন তোলে। বিশেষত নাটকটির প্রয়োগ রীতি বর্ণনাত্মক হওয়ার কারণে নবদ্বীপের দর্শকদের জন্য এটি ছিল নতুন অভিজ্ঞতা।
তৃতীয় ও শেষ প্রদর্শনীটি হয় ১ ফেব্রুয়ারি বহরমপুরে রবীন্দ্র সদনে। ‘ঋত্বিক’-এর আয়োজনে প্রদর্শনীর পরও দর্শকদের ভালোবাসায় সিক্ত হন মাত্‌িব্রংয়ের পাত্রপাত্রীরা। দলের সঙ্গে ভারতে গিয়েছিলেন নাট্যকার সাধনা আহমেদ ও ইউসুফ হাসান অর্ক। প্রদর্শনী সম্পর্কে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেল তাঁদের কণ্ঠে। নাট্যকার সাধনা আহমেদ বলেন, ‘এ এক অনন্য অভিজ্ঞতা। তিন জায়গাতেই ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অশোকনগরের প্রদর্শনীর অভিজ্ঞতাই বলি: এ এলাকাটি সাঁওতাল, ওঁরাও ও মুণ্ডা-অধ্যুষিত। আর মাত্‌িব্রং লেখা হয়েছে মান্দি সম্প্রদায়ের ভূমি অধিগ্রহণ বিষয় উপজীব্য করে। ফলে নাটকটির সঙ্গে মুহূর্তেই একাত্ম হয়ে যায় এ ক্ষুদ্র জাতিসত্তার মানুষজন। তাদের একজন আমাদের বাড়িতেও নিয়ে যেতে চেয়েছিল।’
নির্দেশক ইউসুফ হাসান অর্ক তাঁর অভিজ্ঞতার ঝাঁপি মেলে বললেন, ‘অভিজ্ঞতা সুখকর। আমি অশোকনগর ও নবদ্বীপের প্রদর্শনীতে ছিলাম। সেখানকার দর্শকেরা বর্ণনাত্মক রীতির অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ। বারবারই তাঁরা সেই মুগ্ধতা প্রকাশ করেছেন।’