ভারত যাচ্ছে ‘কমলারানীর সাগরদীঘি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরিবেশনায় কমলারানীর সাগরদীঘি প্রযোজনাটি এবার ভারতের কলকাতা ও দিল্লিতে মঞ্চস্থ হবে। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার আমন্ত্রণে আগামী ২২ আগস্ট ভারতের উদ্দেশে রওনা হবে দলটি। নাটকটির নির্দেশনা দিচ্ছেন বিভাগীয় শিক্ষক সাইদুর রহমান। ১১ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী। ময়মনসিংহের সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কমলারানীর সাগরদীঘি একটি লোককাহিনি।