ভারতরত্ন ও পদ্মবিভূষণ পাওয়া ১৬ জন শিল্পীর ‘কোহিনূর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতরত্ন উপাধি পেয়েছেন সত্যজিৎ রায়, এম এস শুভলক্ষ্মী, পণ্ডিত রবিশংকর, ওস্তাদ বিসমিল্লাহ খান, লতা মুঙ্গেশকর ও পণ্ডিত ভীমসেন যোশি। আর পদ্মবিভূষণ উপাধি পেয়েছেন আচার্য আলাউদ্দিন খান, ওস্তাদ আলী আকবর খান, বালমুরালীকৃষ্ণান, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত শিব কুমার শর্মা, ওস্তাদ আমজাদ আলী খান, গঙ্গাবাঈ, কিশোরী অমনকার ও পণ্ডিত রাম নারায়ণ। এবার তাঁদের উল্লেখযোগ্য কিছু পরিবেশনা নিয়ে সা রে গা মা প্রকাশ করেছে ১৬টি সিডির অ্যালবাম কোহিনূর। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ১৬ দিকপালের এই অনন্য অ্যালবামটি পাওয়া যাচ্ছে মগবাজার গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিকে।