ভারতীয় বধূই হবেন নার্গিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বধূ বেশে নার্গিস ফখরি! এই ছবি দেখে অনেক তরুণেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। তবে কি তাঁদের স্বপ্নের তরুণীটি হূদয় খানখান করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেই পড়লেন! না, সেই উৎকণ্ঠা থেকে মুক্তি মিলল খানিক পরে। জানা গেল, বলিউড সুকন্যার এই বধূবেশ নিতান্তই মডেল হিসেবে।
ইন্ডিয়া ব্রাইডল ফ্যাশন উইকে রাজকীয় এক বধূর বেশ নিয়ে হাজির হয়েছিলেন এই ৩৩ বছর বয়সী। পরে নার্গিস জানিয়েছেন, সত্যিকারের বিয়েতেও এমন ভারতীয় পোশাকই পরবেন।
এ কথায় তাঁর ভারতীয় ভক্তদের খুশিই হওয়ার কথা। নার্গিস বলিউডে কাজ করলেও ভারতীয় নন। জন্ম যুক্তরাষ্ট্রে। বাবা পাকিস্তানি, মা চেক। ‘শিগগিরই বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই। তবে যখন বিয়েটা করব, আমি অবশ্যই ভারতীয় পোশাকই পরব। এটা হবে আজ যেমন পোশাক পরেছি, অনেকটা সে রকম।’ বলেন নার্গিস। পিটিআই।