ভারতীয় চলচ্চিত্র আমদানির প্রতিবাদ
বাণিজ্যিক প্রদর্শনীর জন্য ভারতীয় চলচ্চিত্র আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সংহতি সমাবেশের আয়োজন করেছে স্টামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, বুয়েট চলচ্চিত্র সংসদ, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, পরিচালক সমিতি, সহকারী পরিচালক সমিতি, শিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছবির লড়াই, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সমগীত, লীলা, সংস্কৃতি মঞ্চ ও প্রতিরোধ পর্ব।এ ছাড়া চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, ইলিয়াস কাঞ্চন, জাহিদুর রহিম, মতিন রহমান, মহিউদ্দিন ফারুক, এস এ হক অলিক প্রমুখ। বিজ্ঞপ্তি।