ভারতীয় চলচ্চিত্র আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে ভারতীয় চলচ্চিত্র আসছে’, গতকাল সোমবার একটি ট্যাবলয়েড দৈনিক পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয়েছে, ‘বিদেশি ভাষার ছবি শর্ত সাপেক্ষে দেশে আনার অনুমতি দিয়েছে সরকার। বিদেশি ভাষার ছবি হিসেবে দেশে ভারতীয় ছবি আসবে।’ এরপর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রথম আলোয় ফোন করে এ খবরের সত্যতা জানতে চান। দুপুরে এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দেশে ভারতীয় চলচ্চিত্র আসার কোনো খবর তাঁদের জানা নেই। সরকার এমন অনুমতি দিয়েছে বলেও তাঁরা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘সরকার দেশে যদি ভারতীয় চলচ্চিত্র আসার অনুমতি দিয়ে থাকে, তবে তা আমাদের জানার কথা। কিন্তু এখনো এমন কোনো তথ্য পাইনি।’বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সরকারের এমন সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের কাছেও কোনো তথ্য নেই।