ভারতীয় পরিচালক মনীষ আচার্য্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ম্যাথেরানে ঘোড়া থেকে পড়ে মারা গেছেন পরিচালক ও অভিনেতা মনীষ আচার্য্য। ৪০ বছর বয়সী মনীষ ২ ডিসেম্বর থেকে ভারতের ম্যাথেরানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।ঘোড়ার পিঠ থেকে পড়ার পরই তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাবানা আজমী অভিনীত মনীষ আচার্য্যের প্রথম চলচ্চিত্র ‘লোয়িন্স অব পাঞ্জাব প্রেজেন্ট’ ২০০৭ সালে মুক্তি পায়। পরিচালনার পাশাপাশি ছবিটিতে তিনি অভিনয়ও করেন। হূতিক রোশন অভিনীত ‘লাক বাই চান্স’ ছবিতেও মনীষ অভিনয় করেছেন।মনীষ আর্চায্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর পড়ালেখা করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ‘টিস স্কুল অব দ্য আর্টস’ থেকে তিনি চলচ্চিত্র পরিচালনার ওপর এমএফএ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেতা হূতিক রোশন টুইটারে মন্তব্য করেছেন, ‘মনীষ আচার্য্যের মৃত্যুসংবাদ শুনে দুঃখিত।’ —পিটিআই