ভারতীয় সংস্কৃতির প্রেমে হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির প্রচারণার সুবিধার জন্যই হোক আর যে কারণেই হোক, আপাতত ভারতীয় সংস্কৃতির প্রেমে পড়েছেন হ্যালি বেরি। সামনে আসছে তাঁর ছবি ক্লাউড অ্যাটলাস। এই ছবিতে শাড়ি পরিহিত হ্যালি বেরিকে দেখবেন দর্শকেরা। ‘ভারত আকর্ষণীয় একটি দেশ। আমার কয়েকজন ভারতীয় বন্ধু আছেন। তাঁদের কাছ থেকে প্রাচীন ভারতের গল্প শুনে সত্যিই অনেক মজা পেয়েছি।’ বলেছেন হলিউডের এই অভিনেত্রী। শুধু শাড়ি নয়, এই ছবিতে দেখা যাবে হ্যালির মেহেদিরাঙা হাতও।’ আইএএনএস।