ভারতীয় সাজে পামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েলিটি শো বিগ বস ৪-এ যোগ দিতে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন এখন ভারতে। ভারতে এসে তিনি পুরোদস্তুর ভারতীয় সেজে গেছেন। বেওয়াচ ছবির স্বল্পবসনা ওই উর্বশীকে দেখে এখন আর চেনাই যায় না। গায়ে চড়িয়েছেন শাড়ি, মাথায় টিকলি, হাতে চুড়ি আর মুখে হিন্দি বোল। ৪৩ বছর বয়সী পামেলার নতুন এ রূপ দেখে অনেকে ভিরমি খেয়েছে। হিন্দি আর ইংরেজির মিশেলে যখন বললেন তিনি রুটি বানাতে ও সবজি রাঁধতে পারেন, তখন অনেকের চোখ কপালে উঠল। ‘আমি রুটি বানিয়েছি। কিন্তু সেগুলো যথেষ্ট গোল হয়নি। এর পর থেকে গোল রুটি বানাতে কাঁচি চালাতে হবে মনে হয়। সবজি রাঁধাও শিখেছি। বাড়ি ফিরে বাচ্চা দুটোকে সবজি-রুটি রেঁধে খাওয়াব।’ বললেন পামেলা। শুক্রবার রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিরে গেছেন তিনি। ওয়েবসাইট।