ভারতে আসছে ‘সিকিম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ভারতে আসছে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রামাণ্য চিত্র সিকিম। সম্প্রতি প্রামাণ্যচিত্রটির ওপর থেকে চার দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর পরপরই বিদেশ থেকে ছবিটির প্রিন্ট আনার উদ্যোগ নেন সত্যজিৎ রায়ের ছেলে পরিচালক সন্দ্বীপ রায়।সিকিম ভারতের ক্ষুদ্র একটি প্রদেশ। সত্যজিৎ রায় ১৯৭১ সালে সিকিমের সার্বভৌমত্ব নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। পরিচালক সন্দ্বীপ জানান, প্রামাণ্যচিত্রটির মূল প্রিন্টটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তবে একটি কপি একাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সের কাছে সংরক্ষিত আছে। সন্দ্বীপ ওই একাডেমিকে এর একটা কপি পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তারাও রাজি হয়েছে। প্রিন্টটা পাওয়া গেলে আগামী বছরের ২ মে সত্যজিৎ রায়ের ৯০তম জন্মদিনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হবে। ওয়েবসাইট।