ভারতে আসছেন গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনের মাসেই হয়তো ভারতদর্শন হয়ে যেতে পারে লেডি গাগার। ভারতের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই তথ্য দিয়েছে। সম্ভাব্য এই সফরে ভারতের মুম্বাই, ব্যাঙ্গালুরুসহ আরও একটি শহরে গাগার পদধূলি পড়তে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাগার সঙ্গে দেনদরবার চলছে। মার্কিন এই তারকা নাকি পাঁচ কোটি রুপি হাঁকিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কাছে। কদিন আগে একটি সাক্ষাৎকারে গাগা বলেছিলেন, ‘ভারত একটি নতুন জায়গা, সেখানে আমার অজস্র ভক্ত। এর আগে যথেষ্ট অর্থ এবং আমার সঙ্গে প্রয়োজনীয় অনেক কিছু না থাকায় সেখানে যেতে পারিনি।’ উল্লেখ্য, গাগার শেষ ওয়ার্ল্ড ট্যুরে ভারতের নাম থাকলেও, আইনগত এবং আমলাতান্ত্রিক ঝামেলার কারণে তা হয়ে ওঠেনি শেষমেশ। ওয়েবসাইট।