ভারতে আসছেন টম ক্রুজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ভারতের জয়পুরে এসেছিলেন অভিনেতা জেরার বাটলার। অনেকে বলেছিল, বন্ধু প্রিয়াঙ্কা চোপড়ার আমন্ত্রণে ভারতে এসেছেন তিনি। কিন্তু কোনো কোনো সংবাদমাধ্যমে এমন খবরও বেরিয়েছিল, মূলত মিশন: ইম্পোসিবল ৪ ছবির জন্য শুটিং স্পট ঠিক করতেই জয়পুরে এসেছেন তিনি। গাঁজাখোরি গল্প বলে অনেকে খবরটা উড়িয়ে দিয়েছিলেন তখন। সম্প্রতি হলিউডের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ছবির পরিচালক ব্র্যাড বার্ড ভারতে শুটিংয়ের ব্যাপারে বেশ আগ্রহী। তিনি জয়পুরের কিছু ছবি দেখতে চেয়েছেন। টম ক্রুজ অভিনীত এমআই (মিশন ইম্পোসিবল) সিরিজের পরের ছবির শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুরুর সম্ভাবনা রয়েছে বলে সূত্রটি জানিয়েছে। যদি তাই হয়, তাহলে এ বছরের শেষের দিকে টম ক্রুজ ভারত আসছেন। ওয়েবসাইট।