ভারতে ফিরছেন মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের একসময়ের সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত দেশে ফিরছেন। এক দশক আগে চিকিত্সক শ্রীরাম নেনেকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। মাঝখানে কিছুদিনের জন্য ভারতে এসেছিলেন নাচের একটি রিয়ালিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে। সে কাজ শেষে ফিরে গেছেন তিনি স্বামী-সন্তানদের কাছে। তবে যাওয়ার আগে কথা দিয়ে গিয়েছিলেন, শিগগিরই তিনি ফিরবেন। আবারও অভিনয় শুরু করবেন। এবার বুঝি সেই প্রতিশ্রুতিই রক্ষা করতে যাচ্ছেন মাধুরী। গত শনিবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় বললেন, ‘আমার সব ভক্তদের উদ্দেশে বলছি, আমরা সপরিবারে ভারতে ফেরার কথা ভাবছি। ঘরে ফেরাটা সব সময়ই আনন্দের।’ শোনা যাচ্ছে, মাধুরীর সঙ্গে স্বামী শ্রীরাম নেনেও ফিরছেন। ভারতে এসে চিকিত্সক হিসেবেই দায়িত্ব পালন করতে চান তিনি। টিএনএন।