ভারতে বাংলাদেশের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে বাংলাদেশের ছবি। ছবির নাম মা আমার স্বর্গ। পরিচালক জাকির হোসেন। সোসাইটি প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পায় ছবিটি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার দাস বলেন, ‘দীর্ঘদিন ভারতে বাংলাদেশের ছবি এবং বাংলাদেশে ভারতের ছবির প্রদর্শনী বন্ধ ছিল। সম্প্রতি বৈদেশিক বাণিজ্যের আওতায় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে আটটি ছবি বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য রপ্তানি করে।
এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দুটি ছবির ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র পাওয়া অন্য ছবিটি হলো তুমি আমার মনের মানুষ। আশা করছি বাকি ছয়টি ছবিও শিগগির ছাড়পত্র পাবে।’
সুদীপ্ত কুমার আরও বলেন, একইভাবে পশ্চিমবঙ্গ থেকেও আটটি ছবি বাংলাদেশে প্রদর্শনের জন্য রপ্তানি করা হয়েছে। এর মধ্যে খোকাবাবু ও খোকা ৪২০ ছবি দুটি প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।