ভারতে যাচ্ছে বাংলাদেশের আটটি চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আটটি চলচ্চিত্র ভারতে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। ছবিগুলো হলো আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত তুমি আমার মনের মানুষ, এফ আই মানিকের হূদয়ের বন্ধন, জাকির হোসেন রাজুর মা আমার স্বর্গ, আমজাদ হোসেনের প্রাণের মানুষ, শহিদুল ইসলাম খোকনের মুখোশধারী, কাজী হায়াতের শ্রমিক নেতা, শেখ নজরুল ইসলামের জ্যোত্স্নার প্রেম ও সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা। তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে সবকটি ছবির ছাড়পত্র দেওয়া হয়েছে। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে ছবিগুলো মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশের ছবিগুলো সেখানে পরিবেশনার দায়িত্ব পেয়েছে। তবে বাংলাদেশে ভারতীয় ছবি আমদানির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।