ভারতে রাষ্ট্রীয় সম্মান পেলেন তারকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মান পেলেন ১২৮ জন বিশিষ্ট ব্যক্তি। গত মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে এই সম্মান পাওয়া তারকাদের নাম ঘোষণা করা হয়। এবার পদ্মভূষণ পেয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, নাটকে সত্যদেব দুবে, সংগীতে এম জে খৈয়াম হাশমি, কথাকলি নৃত্যে এম বাসুদেবন নায়ার, ভরতনাট্যমে সি ভি চন্দ্রশেখর, চলচ্চিত্রে শশী কাপুর ও ওয়াহিদা রেহমানসহ ৩১ জন। পদ্মশ্রী পেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সংগীতশিল্পী ঊষা উত্থুপ, অভিনয়শিল্পী টাবু, কাজল, ইরফান খান, পরিচালনায় গিরিশ কাসারাভাল্লিসহ ৮৪ জন। পদ্মভিভূষণ পেয়েছেন ১৩ জন।