ভারতে স্টিভ জবস চরিত্রে অভিনয় করছেন কুচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের বায়োপিকের জন্য ভারতে শুটিং শুরু করেছেন হলিউডের অভিনেতা অ্যাস্টন কুচার। ছবিটিতে নাম ভূমিকায় দেখা যাবে ৩৪ বছর বয়সী এই ‘টু অ্যান্ড এ হাফ মেন’ তারকাকে। চলতি সপ্তাহের শেষের দিকে ছবিটিতে অভিনয়ের জন্য কুচার ভারতে আসতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগে অনেকটা গোপনেই তিনি ভারতে আসেন এবং ছবিটির শুটিং শুরু করেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ ব্যুরো। এরই মধ্যে দিল্লির বৃন্দাবনসহ আশপাশের এলাকায় ছবিটির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার দিল্লির সফদারজং মাদ্রাসায় শুটিং করেছেন কুচার।দিল্লির একটি হোটেলে উঠেছেন অ্যাস্টন কুচার। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, তিনি আমাদের হোটেলেই উঠেছেন। চমত্কার ব্যক্তিত্বের অধিকারী তিনি। ২৭ আগস্ট সোমবার সন্ধ্যায় তিনি আমাদের হোটেলে এসেছেন।’কুচারের সঙ্গে তাঁর বাবা ল্যারিও এসেছেন ভারতে। ৩ সেপ্টেম্বর ভারত ত্যাগের সম্ভাবনা রয়েছে কুচারের।