ভারতের কারিনা পাকিস্তানের বিজ্ঞাপনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তাঁর জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, সেটাই বোঝা গেল আরও একবার। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুঠোফোনের বিজ্ঞাপনে দেশটির কোনো তারকা নয়, বেছে নেওয়া হয়েছে বলিউডের কারিনা কাপুরকে। কারিনা অবশ্য সেই মুঠোফোন নির্মাণ প্রতিষ্ঠান কিউমোবাইলের পণ্যদূত হিসেবে কাজ করছেন বেশ কিছুদিন থেকেই।
কারিনাকে বেছে নেওয়ার কারণ হিসেবে কিউমোবাইলের প্রধান বিপণন কর্মকর্তা জিশান কোরেশি বলেন, ‘কারণ, তিনি একজন তারকা, পাকিস্তানে তাঁর অনেক ভক্ত।’ পিটিআই।