ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি ‘পা’
এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে হিন্দি ছবি পা। আর এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার সন্ধ্যায় ৫৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারও বাঙালিদের জয়জয়কার। বাঙালিরা পেয়েছেন সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা কণ্ঠশিল্পীর সম্মান। সেরা পরিচালক হয়েছেন আবহমান ছবির পরিচালক ঋতুপর্ণ ঘোষ। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন অর্ঘকমল মিত্র। আবহমান একই সঙ্গে পেয়েছে সেরা বাংলা ছবির সম্মান। মহানগর ছবির জন্য রূপম ইসলাম পেয়েছেন সেরা কণ্ঠশিল্পীর সম্মান। আর হাউসফুল ছবির জন্য সেরা গায়িকার সম্মান পেয়েছেন নীলাঞ্জনা সরকার।পার্শ্ব নায়িকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী নাগ (পা), পার্শ্ব অভিনেতা ফারুক শেখ (লাহোর)। পা ছবিতে অমিতাভের অনন্য রূপসজ্জার জন্য সেরা রূপসজ্জাশিল্পীর পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ান টিনসলে ও ডোমিনি টিল।সেরা জনপ্রিয় ছবির সম্মান পেয়েছে আমির খানের থ্রি ইডিয়টস।