ভারতের জাতীয় পুরস্কার পেল ‘মনের মানুষ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘মনের মানুষ’। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৫৮তম আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দুটি বিভাগে পুরস্কার পেয়েছে গৌতম ঘোষের চলচ্চিত্র মনের মানুষ। ন্যাশনাল ইন্টিগ্রেশন বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নার্গিস দত্ত পুরস্কার ও শ্রেষ্ঠ অঙ্গসজ্জার পুরস্কার অর্জন করেছে মনের মানুষ।কাল শুক্রবার বিকেলে ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবন মিলনায়তনে ভারতের রাষ্ট্রপতি এ পুরস্কার দেন। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত মনের মানুষ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।চলচ্চিত্রটি এরই মধ্যে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ভারতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।