ভারতের তিনটি উৎসবে ‘অন্তর্ধান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের নতুন ছবি অন্তর্ধান। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। এদিকে অন্তর্ধান ছবিটি চলতি বছর ভারতের তিনটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। উৎসবগুলো হলো: দিল্লিতে গান্ধীনগর আন্তর্জাতিক উৎসব (৩০ আগস্ট) ও জাগরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২৮ সেপ্টেম্বর) এবং পশ্চিমবঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১০ নভেম্বর)। ডায়মন্ড বলেন, ‘বিভিন্ন দেশ তার নিজ সীমারেখার মধ্যে প্রকৃতিগতভাবে প্রবাহিত নদীগুলোর মুখে বাঁধ দিচ্ছে। তাতে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। নদীর প্রবাহকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার ফলে এবং ভাটির দেশ হওয়ার কারণে আমাদের দেশের একের পর এক নদী আজ মৃত নদীতে পরিণত হয়েছে। পদ্মা আজ মৃতপ্রায়। সর্বত্র পানির জন্য হাহাকার। এই বিষয়টি আমি তুলে ধরেছি অন্তর্ধান ছবিতে। আর এই গল্পের ছবিটি ভারতের তিনটি উৎসবে দেখানো হবে। তা খুবই গুরুত্বপূর্ণ।’এদিকে জাগরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।