ভারী মেজাজের চরিত্রে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সীমান্ত। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এ নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো কৌতুক চরিত্রেই বেশি অভিনয় করেন। কিন্তু ‘সীমান্ত’ ধারাবাহিকে দেখছি আপনার চরিত্রটি অন্য রকম।ঠিকই বলেছেন। এখন আমি একটু ভারী মেজাজের চরিত্রে বেশি কাজ করছি। সব নির্মাতাই কৌতুক বা হালকা মেজাজের চরিত্রের জন্য আমাকে ভাবেন। কিন্তু সৌদ অন্যভাবে ভেবেছেন। চরিত্রটা এতই ভারী মেজাজের যে তা দেখে এখন কিছু নির্মাতা আমাকে নিয়ে নতুনভাবে ভাবছেন। সৌদের আরও চারটি নাটকে আমি কাজ করছি। সব কটিই কিন্তু ভারী মেজাজের।‘সীমান্ত’ নাটকে আপনি মাঝি চরিত্রে অভিনয় করেছেন। কেমন লেগেছে?শখের বশে আমি নৌকা চালাতে পারি। কিন্তু এখানে বেশির ভাগ দৃশ্যই ছিল নৌকায়। তাও আবার মাঝনদীতে। একদিন তো রাতের বেলায় শুটিং হবে। মাঝনদীতে কীভাবে শট দেব, বুঝতে পারছিলাম না। একটু ঝুঁকিপূর্ণ কাজ ছিল। শেষ পর্যন্ত হাঁটুপানিতে দৃশ্য ধারণ করার সিদ্ধান্ত হলো। আমার সঙ্গে ছিলেন সাবেরী আলম। সময়টা ছিল শীতকাল। সবকিছু মিলিয়ে এক ভয়াবহ অবস্থা হয়েছিল। এমন সিরিয়াস চরিত্রের আর কোন নাটকে অভিনয় করছেন?সৌদেরই একটি ধারাবাহিক। নাম উপসংহার। নাটকে আমি পুলিশ কর্মকর্তা। সবাই জানে, আমি খুব সৎ। কিন্তু নানা কারণে এই সততা ধরে রাখা সম্ভব হয় না।আজ তো বাংলাভিশনে ‘জামাইমেলা’ ধারাবাহিকটি দেখানো হবে। ঘরজামাইদের নিয়ে পুরো একটি গ্রাম। এখানে ঘরজামাইরা বেশ ক্ষমতাবান। গ্রামে তারা সংগঠন করেছে। আমি এই গ্রামের ছেলে। মাস্তানি করি। ভাবখানা এমন যে, সবার যেকোনো সমস্যার সমাধান করা আমার জন্য কোনো ব্যাপারই নয়। দেশের বাইরে নাকি গিয়েছিলেন?ব্যাংকক গিয়েছিলাম। ওখানে বরিশালের মামা-ভাগ্নে ধারাবাহিকের কিছু অংশের কাজ হয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। এই নাটক করতে গিয়ে আমাকে বরিশালের আঞ্চলিক ভাষা অনেক চর্চা করতে হয়েছে। ফলে এখন কোনো স্বাভাবিক কথা বলতে গেলেও বরিশালের আঞ্চলিক ভাষাটা চলে আসে। তখন সবাই হাসাহাসি করে। বিনোদন প্রতিবেদক