ভার্চুয়াল দুনিয়ায় আগ্রহ নেই তুতোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমবেশি অনেকে এখন ভার্চুয়াল দুনিয়া নিয়ে ব্যস্ত। দিনে ও রাতের বড় একটা অংশ হয় ফেসবুক, নয়তো টুইটারে বন্ধু-বান্ধবদের সঙ্গে গালগপ্প আর আড্ডা দিয়ে সময় কাটান। হলিউড-বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। তাঁদের রোজকার কাজের ফিরিস্তি ভক্ত-দর্শকদের জানাতে বেছে নেন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। কিন্তু ফরাসি অভিনেত্রী অঁদ্রে তুতো অন্য ধাতুতে গড়া। এসব ভার্চুয়াল সম্পর্ক-টম্পর্কে মোটেও আগ্রহ নেই তাঁর। ‘বাস্তবের বন্ধু-বান্ধবদেরই সময় দিতে পারি না। তার ওপর ভার্চুয়াল দুনিয়ার লোকজনকে এত সময় দেব কোত্থেকে! আর তাই সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক গড়ে দিতে যেসব ওয়েবসাইট রয়েছে সেগুলোর প্রতি আমার আগ্রহ নেই মোটেও।’ বললেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।