ভালবাসার প্লাবনকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে আজ দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ভালবাসার প্লাবনকাল। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কুসুম শিকদার, এস এম মোহসীন, রাহুল আনন্দ, সান প্রমুখ। মফিজের সুখের সামনে দালান হয়ে দাঁড়ালেন পাশের গ্রামের গানের দলের নেতা সনাতন। অভাব-অনটন থেকে মুক্তি পাওয়ার আশায় সনাতনের সঙ্গে চলে যায় মফিজের স্ত্রী কুসুম। এ দিকে গ্রামের মোড়ল কাদরীর ষড়যন্ত্রে মফিজ আটকে যায়। কুসুম একদিন তার ভুল বুঝে ফেরত আসে মফিজের কাছে। কিন্তু মফিজ কি আর কুসুমকে ঘরে তুলতে পারবে?