ভালোবাসলে দোষ কি তাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসলে দোষ কি ছবির দৃশ্য
ভালোবাসলে দোষ কি ছবির দৃশ্য

কাল শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসলে দোষ কি তাতে ছবিটি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। অভিনয় করেছেন আরাব খান, জয় চৌধুরী, সুব্রত, নীড়, রেবেকো, পিন্টুরাজ, সোনিয়া, সাদিয়া, হিটলার রানা প্রমুখ। গানের কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দীন হক। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, বাঁধন, নওরীন ও আগুন।
ছবির পরিচালক খোকন রিজভী জানান, তাঁর এই ছবি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে।