ভালোবাসা দিবসে কাঠগড়ায় বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

প্রেয়সীর সান্নিধ্যে নয়, জাস্টিন বিবারকে ভালোবাসা দিবসে হাজির হতে হবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার এক বিচারকের কাঠগড়ায়। কদিন আগে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর সময় মায়ামি পুলিশ গ্রেপ্তার করে তঁাকে। পরে অবশ্য তঁাকে জামিনে মুক্তি দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালানো এবং গ্রেপ্তারের সময় বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগ মাথায় নিয়েই ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিচ্ছেন এই সংগীত তারকা।
গাঁজা ও মদ গ্রহণের কথা বিবার নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ পর্যন্ত বিবারের বদলে তাঁর আইনজীবীরা আদালতের শুনানিতে হাজির হতে পারেন। তাতেও স্বস্তিতে থাকার কথা নয় ১৯ বছর বয়সীর। বড় ধরনের শাস্তির খাড়া­­ যে ঝুলছে মাথার ওপর। এপি।­