ভালোবাসা দিবসের অর্ধডজন নাটকে নাফিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় অর্ধডজন নাটকে কাজ করছেন অভিনয়শিল্পী নাফিজা জাহান। এরই মধ্যে চারটি নাটকের কাজ প্রায় শেষ করেছেন। বাকি দুটি নাটকের কাজ খুব শিগগির শুটিং করবেন। আজ রোববারও নাফিজা কিশোরগঞ্জ শহরে পরিচালক সুস্ময় সুমনের ভালোবাসা দিবসের নাটক Èএ গ্রেট মিসটেক অব লাইফ'-এর শুটিং করছেন। এতে নাফিজার বিপরীতে আছেন মোশাররফ করিম। নাফিজা বলেন, Èনাটকটির গল্পটা বেশ মজার। পুরো নাটকে একজনের সঙ্গে প্রেম দেখানো হলেও শেষে এসে দেখা যায় ভুলক্রমে আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে। আর এ নিয়ে তখন শুরু হবে অন্য এক কাহিনি।'ভালোবাসা দিবসের অন্য নাটকগুলোর নির্মাতারা হলেন জিল্লুর রহমান, আশিকুর রহমান, জহির বাবু প্রমুখ। এগুলোর বেশির ভাগ নাটকে আমার বিপরীতে আছেন মোশাররফ করিম। একটিতে আছেন পার্থ বড়ুয়া। এক ঘণ্টা ও প্রচার চলতি ধারাবাহিকগুলো ছাড়াও নাফিজা সম্প্রতি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। আরটিভি প্রযোজিত ছবিটির নাম হচ্ছে Èএই তো ভালোবাসা'। আগামী ২৫ জানুয়ারি গান দিয়ে চলচ্চিত্রের শুটিং করব। ছবিটিতে আমার বিপরীতে অভিনয় করবেন সিদ্দিকুর রহমান।চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নাফিজা বলেন, Èপ্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি ভেবেই ভালো লাগছে। এমনকি যে কলম দিয়ে সই করেছি, সেটা সংরক্ষণও করে রেখেছি। ছবিতে আমার চরিত্রটির নাম পরী। বাস্তব জীবনে আমি যেমন, চরিত্রটাও ঠিক তেমন।'