ভালোবাসাকে ভালোবাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ বেলা তিনটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভালোবাসাকে ভালোবাসি। পরিচালনা করেছেন জি এম সৈকত। অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শফিকুল ইসলাম বুলবুল, তোহা, শিমু, ঐশী, হুমাইরা, জিনিয়া ও তুশি।
যে মেয়েকে ভালো লাগে, তার সঙ্গেই সম্পর্ক করতে চায় ঈশান। তবে তার প্রেমের শুরুটা অন্য রকম। একটি গান দিয়ে সে প্রেমের শুরুটা করে। গানটি সে সব মেয়েকে শোনায়। এভাবে পাঁচটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। একদিন ঈশানের মুঠোফোনটা নিয়ে যায় ঈশিতা। সে জানতে পারে সবকিছু। পরদিন ঈশানকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, ঈশানের ব্রেন ক্যানসার।