চ্যানেল আইতে আজ প্রচারিত হবে টেলিছবি ‘প্লে’। এটি রচনা ও পরিচালনা করেছেন শামসুল ইসলাম ভূঁইয়া। এতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার চৈতী। কথা হলো তাঁর সঙ্গে।এই মুহূর্তে কোথায়?গাজীপুরে। বাসায়।আপনি তো টেলিছবি প্লে-তে কাজ করেছেন। এখানে অভিনয় করতে কেমন লেগেছে?একেবারে অন্য রকম। দেখলে মনে হবে, এটি একটি রিয়েলিটি শো। আমরা নানা রকম খেলায় অংশ নিই। এখানে আমার চরিত্র নাইট ক্লাবের একজন বাউন্সার। মারামারি শিখতে হয়েছে। শুটিং শেষ হওয়ার পরদিন গায়ে ব্যথা হয়েছে। তবে চলন্ত গাড়ির দরজা খোলা অবস্থায় শত্রুপক্ষকে প্রতিরোধের দৃশ্যটি করতে গিয়ে ভীষণ ভয় পেয়েছিলাম।আর কী কী কাজ করছেন?শাহজাহান চৌধুরীর পরিচালনায় মধুমতিতে অভিনয় করছি। এখানে আমার সহশিল্পী রিয়াজ। ১৯৬০ সালের সময়কার তাঁতিদের জীবনযাত্রা, বেেঁচ থাকার সংগ্রাম ও নতুন স্বপ্ন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ৯০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ ছাড়া আশফাক নিপুণের মুকিম ব্রাদারস, কাফি বীরের বিজি ফর নাথিং ধারাবাহিকে কাজ করছি। আরও কয়েকটি নাটকে কাজ করার কথা চলছে।বিজ্ঞাপনচিত্রের খবর কী?সম্প্রতি একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। আশা করছি, শিগগিরই দেখতে পাবেন।পড়াশোনার কথা বলুন।শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন বিভাগে পড়াশোনা করছি।লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর বছরটা কেমন উপভোগ করেছেন?স্বপ্নের মতো কেটেছে। নতুন পরিবার হয়েছে—চ্যানেল আই, এশিয়াটিক ও ইউনিলিভার। আগে আমাকে কেউ চিনত না। এখন সবাই চেনে। নামের আগে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ পরিচয়টা যুক্ত হয়েছে। লাক্সের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। অনেক বিখ্যাত মানুষের সঙ্গে নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। কীভাবে যে বছরটা কেটে গেল বুঝতেই পারিনি।ভবিষ্যতে কী করতে চান?নাটকে কাজ করতে ভালো লাগে। ভালো অভিনয় করার স্বপ্ন দেখি। এত কাজের ভিড়ে সবাই যেন আমার কাজ মনে রাখে।