নিপুন, আপনার কথা শুনে কেউ কখনো খুব হেসেছে?না না। মানুষকে হাসানোর কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয়। তবে আমি এবার জোকস পরিবেশনা নিয়ে এনটিভির রিয়েলিটি শো ‘হা-শো’র বিচারক হয়েছি।যে কাজটা আপনি নিজে কখনো করেননি, তার বিচারকাজটা কীভাবে করবেন?এই প্রশ্নটা কিন্তু আমার নিজেরও। তবে আয়োজকদের কাছ থেকে শুনেছি, আমার হাসিটা নাকি খুব সুন্দর, তাই তাঁরা আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করছি ছয় বছর হলো। কে কেমন হাসাতে পারছে আর পরিবেশনা—এগুলো তো বুঝতে পারছি।তার মানে ‘হা-শো’র বিচারক হওয়ার পূর্বশর্ত সুন্দর হাসি?হ্যাঁ, জোকসটা পছন্দ হচ্ছে না, বোরিং? তা নিয়ে না ভাবলেও চলবে। ভালো নালাগলেও হাসতে হবে। মুখ থেকে হাসি হারিয়ে গেলে চলবে না।এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেমন মনে হচ্ছে?সারা দেশ থেকে অসংখ্য ছেলেমেয়ে অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে ৩২ জনকে নিয়ে আমরা মূল অনুষ্ঠানটি শুরু করেছি।অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে?হ্যাঁ, জি বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেওয়া রনি, ইশতিয়াক ও সজল আর ‘হা-শো’র প্রথম আয়োজনের সেরা সাইফুল চূড়ান্ত পর্যায়ে নির্বাচিতদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে কজন আছেন?তিনজন—আবদুল কাদের, তুষার খান আর আমি। আপনার অভিনয়ের কথা শুনব। নাটকের কথা বলুন।এবারই প্রথম ধারাবাহিকে অভিনয় করেছি। নাম রেড সিগন্যাল। পরিচালক মাসুদ সেজান। আগামীকাল রোববার থেকে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটি। আর চলচ্চিত্রের কাজের ফাঁকে এক ঘণ্টার অনেকগুলো নাটকে অভিনয় করেছি।আপনার শরীরের ওজন কমানোর রহস্যটা কী?নিয়মিত ব্যায়াম করি। আপনার সঙ্গে মুঠোফোনে এখন (শুক্রবার দুপুর) এই জিম থেকেই কথা বলছি; গুলশান ক্লাবের জিম। এ ছাড়া বডি লিফটিং করেছি। বিনোদন প্রতিবেদক