ভালো পিসি ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর বছর কয়েক বলতে গেলে রুপালি পর্দার বাইরেই ছিলেন। মাঝে আবার অভিনয়ে মন দিলেন। রোবট, অ্যাকশন রিপ্লে ও গুজারিশ-এর মতো সুপার হিট কয়েকটি ছবি করে এখন আবার ডুব দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বড় ভাই আদিত্য বাবা হয়েছেন। ভাবি ও পরিবারের নতুন অতিথিকে সময় দিতে স্বেচ্ছায় দুই মাসের জন্য সব কাজকর্ম থেকে ছুটি নিয়েছেন তিনি। শুধু ছবি থেকেই নয়, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানও এই দুই মাস এড়িয়ে চলবেন। অবশ্য আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে এতটুকু ব্যত্যয় ঘটবে না বলে জানালেন বচ্চন পরিবারের বধূ। দুই মাস পর কোন কোন ছবিতে কাজ করবেন, তা নিয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ, শিয়াম বেঙ্গল ও মধুর ভান্ডারকরের সঙ্গে আলোচনায় বসবেন। ওয়েবসাইট।