ভালো হইতে পয়সা লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ভালো হইতে পয়সা লাগে না। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন মিলন, নাদিয়া আহমেদ, সুমনা সোমা, মাহবুবা রেজানুর, মোহাম্মদ বারী, কাফী খান, সুকর্ণ আহমেদ, আবীর খান প্রমুখ। গৃহবধূ মেহজাবিন ঈদের বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছেন। রাস্তায় যানজটে আটকা পড়েছে তাঁর গাড়ি। হঠাৎ এক তরুণ তাঁর সামনে এসে দাঁড়ায়। তরুণটি এই গৃহবধূর জীবনের কিছু ঘটনা প্রকাশের পর মন্তব্য করে—‘ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না’। একই দিন তরুণটিকে বাড়ির আঙিনায় দেখে চমকে ওঠেন মেহজাবিন। পরিবারের সবাইকে এই তরুণ তার কথায় অবাক করে দিচ্ছে। দুই সতিনের এই সংসারে তরুণের আবির্ভাবে দেখা দেয় হইচই। তারপর তরুণকে ঘিরেই ঘটতে থাকে অবাক করা সব ঘটনা।