ভালোবাসা আর দ্রোহ ও বিপ্লবের কবিতার আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল আহসান বাগেরহাটের ছেলে। বাগেরহাট থিয়েটারের নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন আশির দশকে। অনেক দিন ধরে আবৃত্তি করছেন। ঢাকায় এসে যুক্ত হয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। তাঁর আবৃত্তি নিয়ে বেরিয়েছে কয়েকটি অ্যালবাম। এবার এসেছে দুটি—নাম দিয়েছি ভালোবাসা ও শোকে সংগ্রামে। দুটি অ্যালবামই প্রকাশ করেছে আবৃত্তিমেলা। প্রথমটির পৃষ্ঠপোষক অঞ্জনস আর পরেরটির শেলটেক। নাজমুল আহসান বললেন, নাম দিয়েছি ভালোবাসা অ্যালবামটি পুরোপুরি ভালোবাসার কবিতা নিয়ে। চমৎকার সব কবিতা, কিন্তু তেমন আবৃত্তি হয়নি। আর মুক্তিযুদ্ধ, দ্রোহ ও বিপ্লবের কবিতার আবৃত্তি করেছি শোকে সংগ্রামে অ্যালবামে। এখানে যে কবিতাগুলো আবৃত্তি করেছি, তা খুব পরিচিত। কিন্তু একই অ্যালবামে পাওয়া যায় না। এর আগে এই শোকে সংগ্রামে অ্যালবামের কবিতাগুলো নিয়ে আমি বাগেরহাটে এবং পরে ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে দুটি একক আবৃত্তির অনুষ্ঠান করেছি।’