ভালোবাসা দিবসে @ ১৮
ভালোবাসা দিবস উপলক্ষে এয়ারটেলের প্রযোজনায় নির্মিত হয়েছে টেলিছবি ‘@ ১৮’। এটি এয়ারটেল নিবেদিত ষষ্ঠ টেলিছবি। সম্প্রতি ঢাকা ও ঢাকার অদূরের বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।‘@ ১৮’ টেলিছবির গল্প গড়ে উঠেছে তিন বন্ধুর দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন ঘটনা কেন্দ্র করে। টেলিছবিটির পরিচালক আদনান আল রাজীব জানিয়েছেন, যাত্রাপথে নানা সমস্যা আর হাস্যকর ঘটনার মুখোমুখি হয় তিন বন্ধু, যা পরবর্তী সময়ে তাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়। প্রথমে গল্পটি হাসির বলে মনে হতে পারে, তবে দর্শকের সামনে ‘@ ১৮’ টেলিছবির কাহিনি যত এগোবে, জীবনের গভীর দিকগুলো ততই সবার সামনে ধরা দেবে। তিনি আরও জানান, টেলিছবিটিতে জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের পাশাপাশি একেবারে তরুণেরাও কাজ করেছেন। ‘@ ১৮’ টেলিছবির অভিনয়শিল্পীরা হলেন: ইরেশ যাকের, মম, ফারুক আহমেদ, মিতা চৌধুরী, তওসিফ, মিশু, অ্যালেন, ফারিয়া প্রমুখ।উল্লেখ্য, এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে এয়ারটেলের প্রযোজনায় নির্মিত হয়েছে টেলিছবি ‘ভালোবাসি তাই’, ‘ভালোবাসি তাই, ভালোবেসে যাই’, ‘অরুণোদয়ের তরুণ দল’, ‘আমাদের গল্প’ এবং ‘কিক অফ’।১৪ ফেব্রুয়ারি যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে ‘@ ১৮’ টেলিছবিটি প্রচারিত হবে।